Dhaka 5:42 am, Tuesday, 21 April 2026

তিন দিনেই ২১৪ কোটি আয় করেছে রজনীকান্তের ‘জেইলার’

  • Reporter Name
  • Update Time : 09:53:55 am, Monday, 14 August 2023
  • 259 Time View

গত শুক্রবার বিশ্বজুড়ে ২৯০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেইলার’ সিনেমা। মুক্তির তিন দিনে পুরো বিশ্বে এর আয় দাঁড়িয়েছে ২১৪ কোটি রুপি।

শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ১২৭ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এর আয় ছিল ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় হয়েছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে ৭০ কোটি রুপি। ২০০ কোটি রুপি বাজেটের নির্মিত ‘জেইলার’ মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি রুপি।

‘জেইলার’ ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ তথা মুথুভেল পান্ডিয়ান। ছবিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জেইলর সিনেমা পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার। ছবিটি প্রযোজনা করেছেন কালানিথি মরন। ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এ ছাড়া অন্যান্য ভূমিকায় আছেন অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফ। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

About Author Information

সর্বাধিক পঠিত

তিন দিনেই ২১৪ কোটি আয় করেছে রজনীকান্তের ‘জেইলার’

Update Time : 09:53:55 am, Monday, 14 August 2023