Dhaka 1:28 pm, Wednesday, 22 April 2026

অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক : তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন যথা সময়ে সাংবিধানিকভাবেই হবে। অসাংবিধানিক সরকারের প্রস্তাব মেনে নেওয়ার সুযোগ নেই। অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক। অসাংবিধানিক সরকারের কারণে পৃথিবীর অনেক দেশ ভয়াবহ অবস্থায় রয়েছে। মানুষ অমানবিক জীবনযাপন করছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তাজুল ইসলাম আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও তা করতে পারেনি। অসাংবিধানিকভাবে ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মাঈন উদ্দিন ক্ষমতা দখল করে শেখ হাসিনা, খালেদা জিয়াকে গ্রেপ্তার করেন। বিরাজনৈতি করার চেষ্টা করেন। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি। এর দাবি তোলা মানে হলো অসাংবিধানিক দাবি তোলা। 

তিনি বলেন, বিএনপি যতোই সেই অসাংবিধানিক সরকারকে ফিরিয়ে আনার চেষ্টা করুক, কোনো লাভ হবে না। বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বিএনপির সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য শান্তিপ্রিয় দেশবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান,  মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক : তাজুল ইসলাম

Update Time : 06:04:19 pm, Thursday, 26 October 2023