Dhaka 9:23 am, Thursday, 16 April 2026

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করলেন হিরো আলম

  • Reporter Name
  • Update Time : 12:01:37 pm, Monday, 7 August 2023
  • 299 Time View

এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন আলোচিত সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে (হিরো আলম)।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মুনসুর রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, হিরো আলমকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ-পাগল, অর্ধ-শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’

About Author Information

সর্বাধিক পঠিত

রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করলেন হিরো আলম

Update Time : 12:01:37 pm, Monday, 7 August 2023