Dhaka 7:38 pm, Friday, 16 January 2026

৫০০ ছুঁয়ে অনন্য উচ্চতায় সাকিব

  • Reporter Name
  • Update Time : 04:47:18 am, Monday, 25 August 2025
  • 85 Time View

সমৃদ্ধ ক্যারিয়ারে অনেক রেকর্ডের জন্ম দেওয়া সাকিব আল হাসান উঠলেন নতুন উচ্চতায়। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। একই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ‘ডাবল’ গড়লেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে ৫০০ উইকেট পূর্ণ করেন সাকিব। ব্যাট হাতে তার রান আছে সাড়ে সাত হাজারের বেশি।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড রাশিদ খানের। আফগান তারকা স্পিনার ৪৮৩ ইনিংসে নিয়েছেন ৬৬০ উইকেট। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন একসময় চূড়ায় থাকা সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৫৪৭ ইনিংসে ৫৯০ উইকেট নিয়ে তিন নম্বরে ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইন। দক্ষিণ আফ্রিকান স্পিনার ৪৬ বছর বয়সী ইমরান তাহির ৪১৯ ইনিংসে ৫৫৪ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে আছেন।

৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে।

পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন এখন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট ৪৮৭টি। ব্যাট হাতে তার রান আছে ৯ হাজারের বেশি।

নামের পাশে ৪৯৮ উইকেট নিয়ে এবারের সিপিএল শুরু করেন সাকিব। আসরে নিজের প্রথম চার ম্যাচের তিনটিতে সব মিলিয়ে চার ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে তিনি উইকেট নিতে পারেন কেবল একটি। সবশেষ ম্যাচে দুই ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সেখানে প্যাট্রিয়টসের বিপক্ষে এ দিন দুই ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার।

সপ্তম বোলার হিসেবে ইনিংসের পঞ্চাদশ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের শেষ বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। সাকিব পৌঁছে যান পাঁচশ উইকেটের চূড়ায়।

নিজের পরের ওভারে স্রেফ ২ রান দিয়ে কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসির উইকেট তুলে নেন সাকিব। টি-টোয়েন্টিতে তার মোট উইকেট এখন ৫০২টি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে করে প্যাট্রিয়টস।

এদিন ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন সাকিব। ২ বল বাকি থাকতে ৭ উইকেটে পাওয়া জয়ে খেলেন দুই ছক্কা ও এক চারে ১৮ বলে ২৫ রানের কার্যকর ইনিংস।

অলরাউন্ড নৈপুণ্যে সাকিব হন ম্যাচ সেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

৫০০ ছুঁয়ে অনন্য উচ্চতায় সাকিব

Update Time : 04:47:18 am, Monday, 25 August 2025