Dhaka 6:12 am, Friday, 17 April 2026

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৬ হাজার ২৪২

  • Reporter Name
  • Update Time : 06:26:14 am, Thursday, 31 August 2023
  • 462 Time View

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন প্রার্থী। লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ের ১৯ হাজার ৯৫ জন, স্কুল পর্যায়-২ এ দুই হাজার ১০১ জন ও কলেজ পর্যায়ে পাঁচ হাজার ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার জন্য নিবন্ধিত হতে ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

বুধবার (৩০ আগস্ট) মধ্যরাতে এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রাতেই উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়েছে এনটিআরসিএকে কারিগরি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান টেলিটক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুই বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট এক লাখ চার হাজারের বেশি প্রার্থী।

এর মধ্যে ৫ মে অনুষ্ঠিত স্কুল এবং স্কুলপর্যায়-২-এর লিখিত পরীক্ষায় ৫৭ হাজার ২৭৪ প্রার্থী অংশ নেন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজপর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার ৫৬০ জন প্রার্থী।

Tag :
About Author Information

সর্বাধিক পঠিত

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৬ হাজার ২৪২

Update Time : 06:26:14 am, Thursday, 31 August 2023