Dhaka 5:50 pm, Friday, 16 January 2026

যেদিক দিয়ে ওঠানামা করবেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

  • Reporter Name
  • Update Time : 06:18:48 am, Sunday, 3 September 2023
  • 195 Time View

উদ্বোধন হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। আজ শনিবার বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও (ফার্মগেট) পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটারের এ পথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র‌্যাম্পসহ এ পথের মোট দৈর্ঘ্য সাড়ে ২২ কিলোমিটার। তবে আজ সাধারণ যানবাহন চলাচল করবে না। আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলবে। নতুন এ উড়াল সড়কে কোন কোন পথ ধরে ওঠানামা করা যাবে তা জানিয়েছে কর্তৃপক্ষ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর থেকে দক্ষিণ অভিমুখী যানবাহনের ক্ষেত্রে ওঠার স্থান হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা; প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব এবং নামার স্থান হবে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ; মহাখালী বাস টার্মিনালের সামনে; ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পাশে।

দক্ষিণ থেকে উত্তর অভিমুখী যানবাহনের ক্ষেত্রে ওঠার স্থান হবে বিজয় সরণি ওভারপাসের উত্তর এবং দক্ষিণ লেন; বনানী রেল স্টেশনের সামনে এবং নামার স্থান হবে মহাখালী বাস টার্মিনালের সামনে; বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের সামনে বিমানবন্দর সড়ক; কুড়িল বিশ্বরোড এবং বিমানবন্দর ৩য় টার্মিনালের সামনে।

আরও বলা হয়, রবিবার সকাল ৬টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত অংশের উভq দিকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই ও তিন চাকার যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। এর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। নতুন এ উড়ালপথের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং ওঠানামার জন্য সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কিলোমিটার। নির্ধারিত টোল পরিশোধ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামা করা যাবে।

About Author Information

সর্বাধিক পঠিত

যেদিক দিয়ে ওঠানামা করবেন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

Update Time : 06:18:48 am, Sunday, 3 September 2023