অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছলে। তাদের উপর ডিম নিক্ষেপ করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মিজান চৌধুরী। সেটা তিনি ফেসবুক লাইভ করেন ও পরবর্তীতে তিনি ফেসবুকে নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ফেসবুক স্ট্যাটাস হুবহু নিচে তুলে দরা হলো।
মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া-
হৃদয়ের অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসায় আমৃত্যু কৃতজ্ঞতা মমতাময়ী মা ১৮ কোটি বাঙালির সুখ সমৃদ্ধি ও শান্তিময় জীবন গড়ার স্বপ্নসারথী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি।শৈশব কৈশর থেকে আজ পর্যন্ত
জীবন এবং যৌবনের সবকিছু দিয়ে আমর পরম আত্মায় লালিত স্বপ্ন বাংলাদেশ আওয়ামীলীগের নীতি আদর্শকে বুকে ধারণ করে আমার নেত্রীর নির্দেশ কাজ করে যাচ্ছি।সেই সুদুর প্রবাসে এসেও গত ১৫ টি বছর থেকে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়ে দলের সকল কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত রয়েছি,এই সুদীর্ঘ পথ চলা কখনোই সহজ ছিল না,বার বার পাকিস্তানিদের যোগ্য উত্তরাধিকার বিএনপি জামাত ধারা ষড়যন্ত্রের স্বীকার হতে হয়েছে।সেই ধারাবাহিকতায় বাংলাদেশের নব্য রাজাকার জঙ্গী গোষ্ঠীর নেতা সুধি ইউনুস ও তার পোশ্য বাহিনী এনসিপির সন্ত্রাসীরা যখন যুক্তরাষ্ট্র আগমনের সংবাদ পাই ঠিক তখন থেকেই নিজের সাথে ওয়াদা করি
যারা আমার বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল-যারা আমার নেত্রীকে অপমান করেছে যারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে
তাদের বিরুদ্ধে নিজের জীবনের বিনিময়ে হলেও প্রতিশোধ নিবো।
নিজের মা এবং স্ত্রী ও অবুঝ দুই সন্তানের কাছ থেকে বাসা থেকে বের হওয়ার পুর্বে বিদায় নিয়েছিলাম এই বলে যে আমার নেত্রীর নির্দেশে খুনী ইউনুস ও তার সহযোগীদের প্রতিহত করতে গিয়ে যদি আমার জীবনের যেকোনো করুণ পরিণতি আসে তাহলে তারা যেন তা মেনে নেয়।
ঠিকই তাই হয়েছে বিএনপি জামানত এবং এনসিপির জঙ্গী গোষ্ঠী মিথ্যা তথ্য দিয়ে আমকে গ্রেফতার করিয়েছে,
আমি সেই মুহূর্তে বিন্দুমাত্র বিচলিত হইনি পুলিশের গাড়িতে দাঁড়িয়ে গর্ব করে হুংকার দিয়ে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদের গ্রেপ্তার করে দাবিয়ে রাখতে পারবা না।
একই ভাবে কারাগারে বন্দী থাকা সত্ত্বেও সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম
@আমি কারাগার থেকে বলছি শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী,জয় বাংলা ।
আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি পরেরদিনই সকল মিথ্যা মামলা মুক্ত হয়ে কারাগার থেকে মুক্তি লাভ করেছি।
আমার জীবন সার্থক হয়েছে খুনিদের কে নিজ হাতে প্রতিরোধ করেছি-নাজেহাল করেছি।জীবনের চরম শিক্ষা দিয়েছে যা তাদের সারা জীবন মনে থাকবে।
আমি এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জীবনের এই কঠিন মুহূর্তে যারা কারাগারের বাইরে দিন রাত কাজ করছেন আমাকে মুক্ত করতে,পরম মমতা ও ভালোবাসা নিয়ে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি।
অজস্র কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি
আমার প্রিয়
সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ,
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও এবং সকল অঙ্গসংগঠন,
যুবলীগ
স্বেচ্ছাসেবক লীগ
শ্রমিকলীগ
ছাত্রলীগ
মহিলা আওয়ামীলীগ
বিভিন্ন স্টেট ও মহানগর আওয়ামীলীগ সহ
বিশ্বের সকল প্রান্ত থেকে সকল মুজিব সৈনিকদের যারা আমাকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন,আমার জন্য দোয়া করেছেন।
কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেসকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের সবার প্রতি।
ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি এবং যতদিন পর্যন্ত এই খুনি ইউনুসের পতন না হবে ততদিন পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।
আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সাথে এই সংগ্রাম চালিয়ে যাওয়ার তাওফিক দেন।
মহান আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।
আবারও বলছি
বঙ্গবন্ধু স্বরনে ভয় করিনা মরনে-
শেখ হাসিনা স্বরনে ভয় করিনা মরনে।
আমার মাটি আমার মা পাকিস্তান হবে না ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু,
মিজানুর রহমান চৌধুরী
যুক্তরাষ্ট্র যুবলীগ॥
Reporter Name 









