Dhaka 8:59 pm, Wednesday, 18 February 2026

বিসিএস পরীক্ষার জন্য কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

  • Reporter Name
  • Update Time : 10:11:19 am, Tuesday, 16 September 2025
  • 67 Time View

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিক্ষোভ করবে না দলটি। সকালের পরিবর্তে ওইদিন বিকেলে ঘোষিত কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে জামায়াত।

মঙ্গলবার জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালিত হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ,
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫-দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন করে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকালে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।
সে কারণে ইতিমধ্যেই সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল বেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকালে অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

বিসিএস পরীক্ষার জন্য কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

Update Time : 10:11:19 am, Tuesday, 16 September 2025