Dhaka 8:24 pm, Wednesday, 18 February 2026

বাংলাদেশ-মালয়েশিয়া ৫টি সমঝোতা স্মারক সই

  • Reporter Name
  • Update Time : 05:17:48 am, Tuesday, 12 August 2025
  • 84 Time View

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হয়েছে।
প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়ার সফরের প্রথম দিন মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহীমের সঙ্গে এ বৈঠক শুরু হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুটি বৈঠক হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠক শেষে সমঝোতা স্বারক সই ও নোট বিনিময়ের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।
যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে রয়েছে- প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত।

অন্যদিকে দু’দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় হয়েছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় অধ্যাপক ইউনূস সেখানে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহীম। সেখানে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়া ৫টি সমঝোতা স্মারক সই

Update Time : 05:17:48 am, Tuesday, 12 August 2025