শারদীয় দুর্গাপূজায় সারা দেশের দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ভার্চ্যুয়ালি সারা দেশে জেলা, মহানগরের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি পূজামণ্ডপে শান্তি বজায় রাখাসহ যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। রুহুল কবির রিজভী বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির দেশ বাংলাদেশ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক এবং সামাজিক দায়িত্ব।
পূজামণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। গত বছরের মতো এবারো বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, হিন্দু সমপ্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগ সন্ধানী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে, এ ব্যাপারে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।
ব্রেকিং নিউজ :
দুর্গাপূজায় নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর
-
Reporter Name - Update Time : 07:21:43 am, Saturday, 20 September 2025
- 63 Time View
Tag :
সর্বাধিক পঠিত










