Dhaka 5:47 pm, Friday, 16 January 2026

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : 08:10:22 am, Tuesday, 14 October 2025
  • 65 Time View

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. অ্যান্ডার্স বি কার্লসেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রদূত আমিরে জামায়াতের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 08:10:22 am, Tuesday, 14 October 2025