Dhaka 6:26 pm, Friday, 16 January 2026

জাফলংয়ে চা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার: আটক- ৩

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম হোসেন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান এবং কপিল উদ্দিন লিটন।
এর আগে, সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইমাম উদ্দিন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে চা বাগান এলাকায় বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। 
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সোমবার রাত ৩ টার দিকে ইমামকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয়। তবে, ইমাম উদ্দিনের পরিবারে দাবি হত্যাকান্ডের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই চুরির ঘটনার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

জাফলংয়ে চা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার: আটক- ৩

Update Time : 03:30:47 pm, Tuesday, 5 August 2025