Dhaka 8:27 pm, Wednesday, 18 February 2026

গাজা আলোচনায় বাধা দিতেই হামলা চালিয়েছে ইসরায়েল

  • Reporter Name
  • Update Time : 04:41:43 am, Tuesday, 16 September 2025
  • 64 Time View

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি অভিযোগ করেছেন, ইসরায়েল গত সপ্তাহে দোহায় হামলা চালিয়ে হামাসের প্রতিনিধিদের টার্গেট করে মূলত গাজা শান্তি আলোচনা ভেস্তে দিতে চেয়েছে।

সোমবার দোহায় আরব ও মুসলিম নেতাদের এক সম্মেলনে তিনি বলেন, ‘যে পক্ষের সঙ্গে আলোচনা চলছে, তাদের পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা মানেই আলোচনাকে ব্যর্থ করার চেষ্টা। তাদের কাছে আলোচনা যুদ্ধেরই অংশ।’

শেখ তামিম আরও বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব বিশ্বকে ইসরায়েলের প্রভাব বলয়ে আনতে স্বপ্ন দেখছেন, যা এক ভয়াবহ ভ্রান্তি।’

তিনি অভিযোগ করেন, গাজায় চলমান যুদ্ধকে কাজে লাগিয়ে ইসরায়েল দখলদারিত্ব আরও বাড়াচ্ছে। তারা নতুন বসতি স্থাপন করছে এবং পরিস্থিতি পাল্টে দেওয়ার চেষ্টা করছে। আলোচনার নামে ইসরায়েল আসলে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন কাতারের আমির।

অনুষ্ঠিত সম্মেলনে কাতারের আমির প্রশ্ন তোলেন, ‘যদি ইসরায়েলের লক্ষ্য হামাস নেতাদের হত্যা করা হয়, তাহলে কেন তারা তাদের সঙ্গে আলোচনায় বসে?’

তিনি অভিযোগ করেন, ইসরায়েল গাজায় বন্দি থাকা জিম্মিদের প্রতি কোনো ভাবনা রাখছে না। বরং তাদের একমাত্র লক্ষ্য হলো গাজাকে বসবাস অযোগ্য করে তোলা।

শেখ তামিম আরও বলেন, ‘যদি বন্দিদের মুক্তি নিশ্চিত করতে চায়, তাহলে কেন তারা সব আলোচককে হত্যা করে?’

তিনি যোগ করেন, ‘এই ধরনের কেলেঙ্কারিপূর্ণ ও বিশ্বাসঘাতক পক্ষের সঙ্গে কোনো দরকষাকষি করার সুযোগ নেই। যারা ধারাবাহিকভাবে আলোচনার পক্ষকে হত্যা করার চেষ্টা করে, তারা নিশ্চিতভাবে আলোচনাগুলোর ব্যর্থতা নিশ্চিত করবে। বন্দিদের মুক্তি চাওয়ার দাবি কেবল একটি মিথ্যা।’
এছাড়া তিনি ইসরায়েলকে গাজায় সংঘটিত হত্যাযজ্ঞ বা গণহত্যার জন্যও নিন্দা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

গাজা আলোচনায় বাধা দিতেই হামলা চালিয়েছে ইসরায়েল

Update Time : 04:41:43 am, Tuesday, 16 September 2025