কানাডা আ.লীগের শোক সভায় বক্তারা : ২০২৪ এর ৫ আগস্ট ১৯৭৫-এরই প্রতিচ্ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী পালন করেছে কানাডা ও অন্টারিও আওয়ামী লীগ।
১৭ আগস্ট (রবিবার) সন্ধ্যা ৬ টায় কানাডা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে
সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফা কামাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারুকী হাসান
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডঃ সাইদুর হক চৌধুরী,কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
যুগ্ম সাধারণ সম্পাদক এমরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আব্দুস সালাম, প্রফেসর সায়েদুল হক স্যার,ফারুকী হাসান,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,আমিন মিয়া,এড. রীনা পারভিন,নাহিদা কবির,হাসিনা বেগম, মনির হুসাইন,শেখ রোকসানা,মোঃ বাসার,ডাঃ আওয়াল, দেওয়ান হক,দেলওয়ার এলাহী, হিমাদ্রী রয়, সুমন আহমদ,ফকরুল ইসলাম চৌধুরী মিলন,আব্দুল কাদের মিলু,জসিম চোধুরী,মুজাহিদুল ইসলাম,নজরুল ইসলাম, ইমাম হুসাইন,মোঃ চৌধুরী বিপ্লব,গোলাম মোস্তফা,সুবেদুর রহমান মুন্না,মনসুর আহমদ, মুসলেহ উদ্দিন।প্রমুখ
সভায় বক্তারা বলেন, ৭১’র এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল, তার পেছনে মূল হাত ছিল বাংলাদেশ বিরোধী শক্তিগুলোর ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া দাঙ্গা ও সহিংসতাও একই নীলনকশার অংশ।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ করে ৭১ এর পরাজিত শক্তির বিরুদ্ধে আবারও যুদ্ধ করে দেশকে হায়েনার হাত থেকে বাচাতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুত্রে গাঁথা।
Reporter Name 















