Dhaka 1:55 pm, Saturday, 14 March 2026

একাদশে পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ!

  • Reporter Name
  • Update Time : 11:09:22 am, Saturday, 20 September 2025
  • 80 Time View

এশিয়া কাপের ইতিহাসে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার আরো একবার ফাইনালের ওঠার সুযোগ আছে টাইগারদের। তবে তার জন্য দিতে হবে বড় পরীক্ষা।
সেই পরীক্ষা শুরু হচ্ছে আজ। বাংলাদেশ দলকে মুখোমুখি হতে হবে তিন চ্যাম্পিয়ন দলের। খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। এশিয়া কাপের বিগত ১৬ আসরের চ্যাম্পিয়ন তারা।
আজ শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচেই খেলবে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বি গ্রুপ থেকে আসা এই দু’টি দল মুখোমুখি হবে দুবাইয়ে। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।

তবে মাঠে নামার আগে বড় প্রশ্ন কেমন হবে বাংলাদেশের একাদশ? সর্বশেষ আফগানিস্তান ম্যাচে অদ্ভুত এক একাদশ নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। যদিও ম্যাচটা জিতে যায় বাংলাদেশ, তবে একাদশ নিয়ে হয় তুমুল সমালোচনা।

মূলত সেই ম্যাচে এক বোলার কম নিয়ে খেলে বাংলাদেশ। যা বেশ ভোগায় টাইগারদের। এবার আর সেই ভুল করবে না নিশ্চয়ই। তবে প্রশ্ন হলো, একাদশে পেসার আসবেন নাকি স্পিনার?

দুবাইয়ের পরিসংখ্যান বলছে, স্পিনাররাই বেশি কার্যকর হবেন। যদি তাই হয়, তবে এই ম্যাচে আবারো একাদশে ফিরতে পারেন শেখ মেহেদী। অন্যথায় হয়তো তানজিম সাকিবকে দেখা যেতে পারে সেরা এগারোতে।

ওপেনিং নিয়েও আছে দ্বিধা। সাইফ হাসান ভালো করলেও আছে পারভেজ ইমনকে ফেরানোর সম্ভাবনা। তবে নম্বর তিনে দেখা যেতে পারে তাকে। লিটন দাস ও শামিম পাটোয়ারী থাকছেন নিশ্চিতভাবেই।

তাওহীদ হৃদয় ও জাকের আলি থেকে যেকোনো একজন থাকছেন একাদশে। সাথে থাকছেন শেখ মেহেদী বা তানজিম সাকিব। আট নম্বরে রিশাদ হোসেন, নয়ে খেলবে নাসুম আহমেদ।

দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন বাকি দুই জায়গায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

একাদশে পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ!

Update Time : 11:09:22 am, Saturday, 20 September 2025