Dhaka 8:34 pm, Wednesday, 18 February 2026

উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : 03:45:23 am, Tuesday, 26 August 2025
  • 124 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকে তিনি এই ইচ্ছা ব্যক্ত করেন। বৈঠকে দুই নেতা কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা ও পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা করেন।

গত জুনে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট লি ট্রাম্পকে অনুরোধ করেন, দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে। তিনি বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল ছিল।

লি আরও বলেন, ‘আমার বিশ্বাস, আপনিই প্রথম প্রেসিডেন্ট যিনি বিশ্বের শান্তি নিয়ে এতটা আগ্রহ দেখিয়েছেন এবং বাস্তব সাফল্য অর্জন করেছেন। তাই আমি আশা করি আপনি কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন।’

তিনি আরও বলেন যে, ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে চান, তাহলে তিনি তাকে সক্রিয়ভাবে সমর্থন করবেন।

তিনি মনে করেন মার্কিন প্রেসিডেন্টই হলেন একমাত্র ব্যক্তি যিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনার সমাধান করতে পারেন।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে শান্তি চুক্তি নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পরও দুই দেশ প্রযুক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত রয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের জন্য ওয়াশিংটন সফর ছিল এক বড় পরীক্ষা। ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতির কারণে সিউলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সামরিক সম্পর্ক চাপের মুখে থাকায় এ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত জুনে দায়িত্ব নেওয়া লি, যিনি এর আগে অভিশংসনের মাধ্যমে অপসারিত এক রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীর স্থলাভিষিক্ত হন, এ সফরে দেশটির শীর্ষ ব্যবসায়ী ও করপোরেট নেতাদের সঙ্গে নিয়ে আসেন। সফরে দক্ষিণ কোরিয়ার বৃহৎ কোম্পানিগুলো একাধিক বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

Update Time : 03:45:23 am, Tuesday, 26 August 2025