Dhaka 2:26 am, Monday, 19 January 2026

‘ইসরাইলের পতন নিশ্চিত’, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : 06:42:20 am, Thursday, 18 September 2025
  • 62 Time View

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরাইলের পতন নিশ্চিত। কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত।’

ইসরাইলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।

আল-মানার’র এক প্রতিবেদনে জানা যায়, শেখ নাঈম কাসেম তার ভাষণে বলেন, ‘পেজার হত্যাযজ্ঞে আহতরা পথপ্রদর্শক, আশার চাবিকাঠি, এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক।’

আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আহতাবস্থা থেকে সেরে উঠছেন-এটাই সর্বোচ্চ বিজয়। আপনারা পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হয়েছেন, এবং সেগুলোতে জয়ী হয়েছেন। ‘

হিজবুল্লাহ নেতা আহতদের সতর্ক করেন, ‘শত্রু আপনাদের শক্তি ছিনিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজ আপনারা আরও শক্তিশালী ও নতুন উদ্দীপনায় জয়ী হচ্ছেন।’
তিনি বলেন, ‘আপনারা ইসলামের সম্পূর্ণ বার্তার সঙ্গে একাত্ম, মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার, ইমাম খোমেনি, এবং নেতা ইমাম খামেনীর সঙ্গে সংযুক্ত।’

শেখ কাসেম বলেন, ‘আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের সকল পণ্ডিতের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে।’

তিনি আরও বলেন, আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে, ‘ইসরাইলের পতন হবে, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবিলা করবে, দুই মহিমান্বিত গন্তব্যের পথে: জয় অথবা শাহাদৎ। আর এটাই চিরন্তন বিজয়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

‘ইসরাইলের পতন নিশ্চিত’, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

Update Time : 06:42:20 am, Thursday, 18 September 2025