নিজস্ব প্রতিবেদকঃ সেবামূলক প্রতিষ্ঠান আলহাজ্ব আতিকুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের মিশিগান যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, নিউইয়র্ক স্টেইট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমী এর যুক্তরাষ্ট্রে গমন এবং সিলেট জেলা যুবলীগ নেতা কামরান হোসেন দারা এর কানাডা গমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) রাত ৯টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় ১ নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এর সভাপতিত্বে ও সলমান আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপু সুলতান, সিলেট মহানগর ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি তাপস রায়, সুইজারল্যান্ড যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ কামরান হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাজীব আহমদ চৌধুরী, ফারুক আহমদ, রুনেল আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুল হেকিম, সুমন আহমদ, ছাদেকুর রহমান চৌধুরী, ফাইয়াজ আহমদ, সুহেল আহমদ, শাকিল আহমদ, রুহিন, টিপু সুলতান, রায়হান রাজন, জিলানী, ফয়েজ, তুহিন, রুহেল, মিহাদ, মুমিন, মনির সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম।
Reporter Name 









